মালদা

গভীররাতে জুয়ার ঠেকে মালদা থানার পুলিশের হানা গ্রেফতার সাত জুয়ারি

বৃহস্পতিবার গভীররাতে মালদা থানার পুলিশ হানা দেয় পুরাতন মালদার নলডুবি বাগানপাড়া এলাকায় একটি জুয়ার ঠেকে। সেই জুয়ার ঠেক থেকে মালদার থানার পুলিশ সাত জন জুয়াড়িকে গ্রেফতার করে। তাদের কাছে থেকে পুলিশ উদ্ধার করে তিন হাজার টাকার বোর্ডমানি। জানা গিয়েছে ধৃতদের প্রত্যেকের বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।